ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটিতে সাক্ষ্য গ্রহণ চলছে।
সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য নেয়া হচ্ছে।
এসব মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং অপর মামলায় সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি।
প্লট বরাদ্দের দুর্নীতির ছয়টি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এর আগে সাক্ষ্য দেয়ার জন্য তিন মামলার বাদিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে এসব মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
চানখারপুলে ছয় হত্যা: আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু