আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং উৎসব পূর্ণভাবে করতে সব ধরনের চেষ্টা করছে সরকার। তবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের এবং জনগণের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

তিনি আরও বলেন, ভোটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে থাকবে। 

নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান। আমরা একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চাই।

তিনি আরও বলেন, এবার নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন ভোটারদের গুরুত্ব দেয়া হবে। নতুন ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে। এছাড়াও মহিলা পুরুষদের আলাদা করে বুথ করা হবে। 

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় আরও উপস্থিতি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ লাট মিয়া।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে যারা বন্দি রয়েছে তাদের খাবার মান উন্নত করা হবে।

আরবিএস
রাত পোহালেই দেবী দুর্গার আরাধনায় মুখর হয়ে উঠবে দেশের প্রতিটি পূজামণ্ডপ। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সারা দেশে...
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পটভূমিতে জনমনে ফিরেছে শান্তি ও স্বস্তি। তবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর