১৫ আগস্ট ফুল ‘না দেওয়ার নির্দেশনা’ ছিলো কি না জানিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে ‘ফুল না দেওয়ার’ কোনো নির্দেশনা ছিলো কি না তা জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

তবে তিনি বলেন,অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিলো।

সোমবার (১৮ আগস্ট) বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ আগস্ট থেকে শুরু হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে এখন পর্যন্ত বিভিন্ন বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১, বিজিবিতে চার হাজার ৪৬৯, আনসারে পাঁচ হাজার ৫৫১, ফায়ার সার্ভিসে ২০৮, কারা অধিদপ্তরে এক হাজার ৫৫৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। বেশিরভাগ পদ সৃজন হয়েছেন জানিয়ে তিনি আরও জানান, তবে কিছু শূন্য পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এই সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন।

এদিকে ‘মব সন্ত্রাসে’ এখনও আতঙ্কে দেশ। সেই ‘মব’ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, মব আগের চেয়ে অনেক কমেছে। নিয়ন্ত্রণের আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

আমরা চাই নির্দোষ কেউ যেন আইনের আওতায় না আসে। তবে দোষী কেউ ছাড়া পাবেনা; যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

কর্মস্থলে অনুপস্থিত থাকায় আজও ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়াও হয়। এটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে।

একাত্তর/এসি
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর