অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেবে সরকার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম

অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, পিস্তল ও শটগান উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার, চাইনিজ রাইফেল ও এসএমজি উদ্ধারে সহায়তা করলে এক লাখ এবং এলএমজি উদ্ধারে সহায়তা করলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়াও প্রতিটি গুলি (কার্তুজ) উদ্ধারে কোনো নাগরিক বা যে কেউ সহায়তা করলে প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয়স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে, রিপোর্ট করতে হবে।

গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সচিবালয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

পুলিশের এক জন ভারতে আটক হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আটক ব্যক্তিকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। এরা যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন এসব সমস্যা কমে যাবে। সবার সাহায্য সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো।

তিনি বলেন, ছিনতাই-চাঁদাবাজি নির্বাচনের আগে কমে আসবে।

একাত্তর/আরএ
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
নির্বাচনে মব হওয়ার বিষয়ে টিআইবির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন, ভোট নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠানে কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর