জুলাই আন্দোলন: চিরতরে এক চোখ হারিয়েছে ৪৯৩ আন্দোলনকারী

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি হওয়া ৪৯৩ জন আন্দোলনকারী চিরতরে এক চোখ হারিয়েছে, ১১ জন আন্দোলনকারী দুই চোখ হারিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে এসে এমনটা জানালেন হাসপাতালের নারী চিকিৎসক।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অষ্টম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজ দুই জন চিকিৎসক, একজন জুলাই যোদ্ধাসহ ৫ জনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

এক সাক্ষী বলেন, চক্ষু বিজ্ঞান হাসপাতালে আসা রোগীদের অধিকাংশের চোখ মেটালিক প্লেট দ্বারা আহত হয়েছেন। কেউ কেউ রিয়েল বুলেটে আহত হয়েছেন। এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে ১৯ জন সাক্ষী দিয়েছেন।

এসময় এজলাসে হাজির আছেন মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুন। প্রত্যেক সাক্ষীকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জেরা করেন।

গত বছরের ৪ আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিসহ তিন জন। ওই হত্যা মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি  শচিন মৌলিককে ট্রাইব্যুনালে ২৮ আগস্ট হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া রামপুরা নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও ২ জনকে হত্যা মামলার বরখাস্ত পলাতক  ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১।

একাত্তর/আরএ
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর