বৃহস্পতিবার রোডম্যাপ, ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর, তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপে উল্লেখ আছে এসব তথ্য। এরইমধ্যে রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) 

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব আখতার আহমেদ। 

গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দিলো নির্বাচন কমিশন। ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার। 

ইসি সূত্র বলছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোটগ্রহণ- তার কিছুই উল্লেখ থাকবেনা রোডম্যাপে।

এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষদিনের সীমানা পুন নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি।

ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে দ্রুত।

শেষদিনে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। চারদিনে মোট ১৮৯৩টি শুনানি অনুষ্ঠিত হয় ইসিতে।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর