তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশে ক্ষতি প্রায় ২ বিলিয়ন ডলার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। তবে, রাজধানী ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ হিসেবে উল্লেখ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। তারা বলছে, তীব্র তাপমাত্রার কারণে, উৎপাদন সক্ষমতা কমার ফলে, ২০২৪ সালে বাংলাদেশে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।

এ বিষয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মন্ত্রী-এমপিদের প্লট দিতে গিয়ে বনায়ন ধ্বংস করে পরিবেশের যা ক্ষতি করার তা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মতো প্রতিষ্ঠানই করেছে।

গত বছর এপ্রিলের ৩০ তারিখে, গেলো ৫০ বছরে বাংলাদেশ সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। ঢাকাকে বিশ্বের ‘হটস্পট’ বা ‘হট আইল্যান্ড’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ব্যাংক বলছে, ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এই সময়ে অনুভূত তাপমাত্রা আরো আশঙ্কাজনকভাবে বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি বলছে, তীব্র তাপমাত্রার কারণে, উৎপাদন সক্ষমতা কমার ফলে ২০২৪ সালে বাংলাদেশে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের ক্ষতির জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী, সুতরাং যে সব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে সরাসরি জরিমানার আওতায় এনে সেটি ক্ষতিগ্রস্ত দেশকে দেয়া যায় কি না তা নিয়ে ভাবতে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ জিডিপির প্রায় ৪.৯ শতাংশ হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবের কারণে। এমনটাও পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক।

একাত্তর/আরএ
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর