মেয়াদ বাড়ানো হলেও দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন: আলী রীয়াজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

মেয়াদ বাড়ানো হলেও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো হলেও কমিশন একমাস সময় নেবে না। সময় বাড়ানো হয়েছে, যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।

আলী রীয়াজ বলেন, যেসব প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট নয়, সেসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর জন্য গণভোট ও সাংবিধানিক আদেশের প্রস্তাব এসেছে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর থেকে দেশের বাইরে থাকবেন। ২ অক্টোবর দেশে ফিরবেন। তাই আমরা ২১ তারিখের আগে ঐকমত্যে পৌঁছাতে চাই। মাসব্যাপী আলোচনার ইচ্ছা কমিশনের নেই।

একাত্তর/আরএ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
গণভোটে 'হ্যাঁ'র প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর