প্রবাসীদের ভোটের উপায় জানালেন ইসি সচিব

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে পোস্টাল ভোট বিডি নামক অ্যাপের মাধ্যমে। তবে নির্বাচনের সময় প্রবাসী ভোটার দেশে থাকলে ভোট দেয়ার কোনো সুযোগ থাকবে না। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দেশে যারা নির্বাচনের দিন বিভিন্ন দায়িত্বে থাকেন তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে পোস্টাল ব্যালট, সংসদীয় আসনের সীমানা নিয়ে সহিংসতা, রাজনৈতিক দল ও দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতি নিয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ চালু করা হবে। যাতে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে চলে যাবে ভোটের আগেই যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালতের ওপর আস্থার কথা জানান তিনি। সচিব জানান, আইন অনুযায়ী এটি পরিবর্তনের সুযোগ নেই।

নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল কমিশনে আসবে। প্রাথমিক বাছাইয়ে থাকা ২২ দলের নিবন্ধন ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয় নিয়ে রোববার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর