নভেম্বরের মধ্যে হাসিনার বিরুদ্ধে করা ছয় মামলার রায়: দুদক চেয়ারম্যান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ছয় মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। একই সঙ্গে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পঞ্চমবারের মতো এ সমঝোতা স্মারকে সই করলো প্রতিষ্ঠান দুটি। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুই সংস্থার প্রধান।

এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব।  

এ অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করা হবে এ কথা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো আলোচনায় প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার ওপর।’

সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। 

এসময় তিনি আশা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে ছয় মামলার রায় দ্রুত হবে।

হাইকোর্টের আদেশের আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগের কথাও জানান সংস্থাটির চেয়ারম্যান।

আরবিএস
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর