মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে নৌপুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই অভিযান শুরুর ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন চলবে। এই সময়ের মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে ঢাকা নৌপুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় অভিযানের সময় সম্ভাব্য ঝুঁকি, দুষ্কৃতিকারী কর্তৃক অভিযানে বাধা বা হামলা, মাছ আহরণের নিষিদ্ধ স্থান/অঞ্চল, মৎস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলে সম্প্রদায়ের সাথে সমন্বয় এবং অভিযানের সময় অফিসার ও ফোর্সের নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

একাত্তর/আরএ
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেটের মূল্য কারসাজি, অন্যায্য দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে দেশজুড়ে এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...
ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। 
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর