প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্ট গার্ড

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম

বিজয়া দশমীর দিন নদী পথে প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল জিয়াউল হক।

বুধবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় কোস্ট গার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে।

বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না উঠানো হয় এবং যারা সাঁতার জানেন না তাদের নদীতে না নামার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

আরবিএস
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা আর বিকেলে বিসর্জনের মধ‍্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর