শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
 
মঙ্গলবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ যুক্তি উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এর আগে সোমবার দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার পরিধি, জড়িত পক্ষসমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয়।
 
একইসঙ্গে শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়—যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে।
 
প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগনকে শোষণ করে আওয়ামী যে লুটপাট করেছে, তা বৃটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়। 

এরইমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যকেই শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। 

এদিকে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। 
 
একই জেলায় হত্যাযজ্ঞ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর