‘২৫ অক্টোবরের মধ্যে বাতিল ছয় ফ্লাইটের সব যাত্রীকে পৌঁছে দেয়া হবে’

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম

২৫ অক্টোবরের মধ্যে বাতিল হওয়া ছয় ফ্লাইটের সব যাত্রীকে ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।

বুধবার (২২ অক্টোবর) চতুর্থ দিনের মতো চলছে আমদানি করা পণ্যের খালাস কার্যক্রম। আমদানিকারকরা অভিযোগ করে বলছেন, তাদের অধিকাংশ শিপমেন্ট পুড়ে যাওয়ার পর যা অবশিষ্ট আছে সেগুলোই নিয়ে যাচ্ছেন।

তবে, ব্যবসায়ী সংগঠনগুলো পণ্য খালাসে ধীর গতির অভিযোগ করছেন।

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখার লক্ষ্যে শনিবার কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে; এর ধারাবাহিকতায় রোববার থেকে ৯ নম্বর গেট দিয়ে আমদানি পণ্য ডেলিভারি কার্যক্রম শুরু হয়।

আমদানিকারকরা অভিযোগ করে বলেন, পণ্য খালাস করতে তাদের সময় লাগছে। কিছু শিপমেন্ট পেলেও অধিকাংশই পণ্য পুড়ে গেছে।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বলছেন, চার গেটের কাজ একটিতে হচ্ছে বলে কিছুটা সময় বেশি লাগছে। এটি দ্রুত করার চেষ্টা চলছে।

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ওষুধের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা, যদিও আসলে কত টাকার ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনো কাজ করছে তদন্ত কমিটি।

গত শনিবার দুপুর ২টার দিকে কার্গো ভিলেজের আমদানি অংশে লাগা আগুন ২৭ ঘণ্টা চেষ্টার পরে রোববার বিকালে নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ৭ ঘণ্টা পর সচল শাহজালাল বিমানবন্দর। তখন বেশ কয়েকটি ফ্লাইট আটকা পড়ে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান। তবে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই তা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালু করতে ছয় থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর