নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম

আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের আগে-পরে মোট আট দিন বাহিনীগুলোকে মোতায়েন রাখার প্রস্তাবসহ নির্বাচন কমিশনকে (ইসি) ৩৪টি প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। 

একইসঙ্গে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া আনসার সদস্যদের ভোটের দায়িত্বে না রাখাসহ গুজব নিয়ন্ত্রণে অ্যাপস তৈরির পরিকল্পনা, এছাড়া প্রতি ভোটকেন্দ্রে একটি করে ক্যামেরা রাখাসহ ভোট সুষ্ঠু করতে বেশকিছু পরিকল্পনার কথা জানানো হয়। 

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ইসি'র একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২১ অক্টোবর কমিশনের সাথে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সভায় এসব বিষয়ে বিস্তর আলোচনা হয়। 

যেখানে নির্বাচনের আগের তিনদিন, নির্বাচনের দিনসহ পরবর্তী চারদিন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে প্রায় এক লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ ও অন্তত ছয় লাখ আনসার সদস্য ভোটের মাঠে থাকার কথা জানায় কমিশন। 

ইসির সাথে আইনশৃঙ্খলার সংশ্লিষ্ট অংশীজনদের সেই বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ফলপ্রসূ আলোচনার কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। সবমিলিয়ে ভোটের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের শঙ্কা নেই বলেও জানিয়েছে ইসি। 

আরবিএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর