নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

আগামী নির্বাচনে আর্থিক খরচের বিষয়টি মাথায় রেখে এখনও নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারছে না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ‌তিনি বলছেন, যে পরিমাণ টাকা নির্বাচনে ব্যয় করতে হয়, তা তার কাছে নেই। অন্যদিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলোচনা জনপ্রিয় হয়ে উঠেছে, তার কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পাননি বলেও অভিমত দেন।‌ 

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিপ্লব থেকে বিপ্লবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় ২০২৪ এর গণঅভ্যুত্থান। প্রতিটি সংগ্রাম বাংলাদেশিদের মুক্তির এক একটি অধ্যায়। ‌ তবে প্রকৃত মুক্তি কি মিলেছে? সেই প্রশ্নের উত্তর নানাজন নানাভাবে দিয়েছেন এই আলোচনা সভায়। 

এতে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ফরহাদ মাজহার, অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুসহ গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা। প্রত্যেকের সুরেই পরিবর্তনের চাওয়া ও বাস্তবতা নিয়ে আক্ষেপ। 

পরে বিদ্যমান বাস্তবতায় অর্থ ব্যয় না করে নির্বাচন করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি নির্ভর করছে আর্থিক বিষয়ের উপর। 

এছাড়া আগামী ১৩ তারিখ শেখ হাসিনার মামলার রায় হতে পারে। সরকার সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান এ উপদেষ্টা। 

আরবিএস
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর