রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।

এসময় তফসিলের আগেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহারের সমালোচনা করেন সিইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি জাতির কাছে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে কমিশনের নিরপেক্ষ ভূমিকার কথা জানান তিনি। 

নির্বাচনী পোস্টারের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর ছেয়ে গেছে পোস্টারে। নিজেরাই পোস্টার সরিয়ে ফেললে এটাই হবে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

সংলাপে তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়, আচরণবিধিসহ বেশকিছু বিষয় উঠে আসে। 

এছাড়া ভোটের মাঠে প্রশাসনের সক্ষমতা ঠিক রাখতে আট দিনে আট বিভাগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানায় কয়েকটি দল।  

পরিশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে আমরা আপনাদের সাথে পেতে চাই। এবারের নির্বাচনটি অন্যান্য নির্বাচনের থেকে একেবারেই ভিন্ন, এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা আমাদের আরও বেশি প্রয়োজন।

প্রথমদিনের এই সংলাপে সকাল থেকে ছয়টি দল অংশ নিয়েছে। বিকেলে অংশ নেবে আরও ছয় দল। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে ইসি। 

আরবিএস
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর