ক্ষমতা যাই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা  প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই রায় দেশব্যাপী এবং আন্তর্জাতিক পরিসরে সুস্পষ্ট বার্তা দিয়েছে—ক্ষমতা যাই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারও মানুষের জন্য এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এখনও তা পূর্ণ ন্যায়বিচার নয়।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রাতে এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।

প্রফেসর ইউনুস জানান, বছরের পর বছর দমন-পীড়নের ফলে বিধ্বস্ত হয়ে পড়া দেশের গণতান্ত্রিক কাঠামো এখন পুনর্গঠনের পথে। তরুণ-তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ ছিল রাষ্ট্র ও নাগরিকের বিশ্বাসঘাতী আচরণ, যা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ—মর্যাদা, দৃঢ়তা ও ন্যায়ের প্রতি অঙ্গীকার—কে গভীরভাবে আঘাত করেছে।

তথ্য অনুযায়ী, প্রায় ১,৪০০ মানুষ ওই দমন-পীড়নে প্রাণ হারিয়েছেন। তারা শুধু সংখ্যা ছিলেন না; তারা ছিলেন শিক্ষার্থী, অভিভাবক এবং অধিকারসম্পন্ন সাধারণ মানুষ। আদালতে মাসব্যাপী সাক্ষ্যে উঠে এসেছে, কীভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর, এমনকি হেলিকপ্টার থেকেও, গুলি চালানো হয়েছিল। রায়ে সেই ভোগান্তির স্বীকৃতি এসেছে এবং নিশ্চিত করা হয়েছে যে অপরাধীরা আইনের আওতায় আসবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আবারও বৈশ্বিক জবাবদিহিতার ধারায় ফিরে আসছে। পরিবর্তনের দাবিতে দাঁড়ানো শিক্ষার্থী ও নাগরিকরা গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন—‘তারা তাদের আজকে দিয়ে গেছেন আমাদের আগামীকাল।’

তিনি আরও জানান, সামনে শুধু আইনি জবাবদিহিতা নয়, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যকার ভাঙা আস্থা পুনর্গঠন করাও জরুরি। মানুষ কেন প্রকৃত প্রতিনিধিত্বের জন্য জীবন বাজি রাখে—এটি বোঝা এবং সেই আস্থার যোগ্য প্রতিষ্ঠান তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।

প্রফেসর ইউনুস আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সাহস ও বিনয়ের সঙ্গে সামনে এগিয়ে যাবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সম্ভাবনাকে সামনে রেখে ন্যায়বিচার দেশে প্রতিষ্ঠিত হবে এবং টিকে থাকবে।

একাত্তর/এসি
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর