বিপ্লবকে ‘মব’ বলে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

বিপ্লবকে মব বলে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এর পেছনে অন্যকোনো স্বার্থ আছে নাকি সেটাও দেখতে হবে। 

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন নিয়ে সেন্টার ফর গভার্ননেন্স স্টাডিজের আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শুধু বিচারক নয়, ভালো বিচারক বৃদ্ধি করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার সূযোগ নিয়ে বিগত সময়ে অনেক বিচারক নিজেদের রাজনীতিবিদ মনে করতেন। 

একই অনুষ্ঠানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মবকে আড়াল করা হয়েছিল মব দেশকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকেও খেয়ে ফেলছে। মামলার যে জট রয়েছে তার জন্য বিচারক বৃদ্ধি করতে হবে। 

ব্যারিস্টার নুসরাত খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে। বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতায় হস্তক্ষেপ না করা উচিত রাজনৈতিক দলগুলোর।

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর