ইসির আপিল শুনানি শেষ হচ্ছে আজ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি আজ রোববার (১৮ জানুয়ারি) শেষ হচ্ছে। শুনানির পাশাপাশি আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। 

গেলো শনিবার (১০ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশন (ইসি) এসব আপিলের শুনানি শুরু করে। শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সাংবিধানিক এই সংস্থাটি।

আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শেষ দিনের আপিল শুনানি নেবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেবেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি হবে। পাশাপাশি অপেক্ষমাণ থাকা আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব নিয়ে। এ বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। 

এদিকে, আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকি প্রতিনিধিরা। 

এর আগে গতকাল অষ্টম দিনের শুনানিতে মোট ১১২ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৩৭টি। এ নিয়ে আট দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৪০০ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৯ জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমাণ রয়েছে ২১টি আবেদন। 

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। 

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর