নির্বাচন ঘিরে রাষ্ট্রদূতদের জরুরি বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

বাংলাদেশের সব মিশন প্রধানের কাছে তার বার্তা পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঠানো এ বার্তায় বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিদের নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না বলে উল্লেখ করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের সব মিশন প্রধানের কাছে এ জরুরি বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক অনু বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারিতে আসন্ন গণভোট ও নির্বাচনের আগে পর্যন্ত এবং ভোট অনুষ্ঠিত হওয়ার তাৎক্ষণিক পরবর্তী সময়েও সব মিশন প্রধানকে নিজ নিজ কর্মক্ষেত্রে থাকতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই নির্দেশ দেওয়া হলো বলেও বার্তায় উল্লেখ করা হয়। 

আরবিএস
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার উদ্যোগকে চূড়ান্ত রূপ দিতে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ইসি। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর