বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইসি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ইসি। 

মঙ্গলবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকাল হসপিটালিটি প্রদান করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের বিমানবন্দর হতে রিসিভ করে হোটেলে আনয়ন, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন, বিমানবন্দরে পৌঁছে দেয়া পর্যন্ত বিভিন্ন ঘটনার রাইট আপ ও ছবি এবং বিদেশি পর্যবেক্ষকদের নিকট হতে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন সংগ্রহ করে বই আকারে একটি ডকুমেন্টেশন তৈরি করে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা প্রয়োজন। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিম্নোক্তভাবে একটি কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধি সম্পাকে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা। কমিটির প্রত্যেক সদস্য তার টিমের সাথে যোগাযোগ করে পর্যবেক্ষক প্রতিবেদন সংগ্রহপূর্বক কমিটির সদস্য-সচিবের কাছে জমা দিবেন। আগত অতিথিদের বিভিন্ন ঘটনা নিয়ে রাইট আপ ও ছবি সরবরাহ করবে। প্রাপ্ত পর্যবেক্ষক প্রতিবেদন ও ছবি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে। এছাড়া কমিটি কাজের প্রয়োজনে যে কাউকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর