ভোটের দিন সারারাতসহ প্রয়োজনে সকাল পর্যন্ত খোলা পোস্ট অফিস

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন (১২ ফেব্রুয়ারি) সারা রাত পোস্ট অফিস খোলা থাকবে। প্রয়োজনে পরের দিন সকাল পর্যন্তও খোলা থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই নির্দেশনা ডাক অধিদপ্তরের মহাপরিচালককে পাঠিয়েছেন।

নির্দেশনা বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং অফিসারগণ ভোট গণনার বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশন সচিবালযয়ের সচিবের কাছে পাঠাবেন।

এতে আরও বলা হয়েছে, ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসার অগ্রিম ডাকমাশুল পরিশোধ না করে বিমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তিস্বীকার রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন। প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে অবশ্যই প্রাপ্তি স্বীকার গ্রহণ করবেন।

এ লক্ষ্যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা থেকে অধিক রাত (প্রয়োজনবোধে সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত) ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো ভোটগণনার বিবরণী পোস্ট না করা পর্যন্ত সংশ্লিষ্ট পোস্ট অফিস খোলা রাখা এবং ডাকযোগে প্রেরিত ফলাফল বিবরণী জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পৌঁছানোর বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন। এই ব্যবস্থা ভোটগ্রহণের পর কয়েকদিন পর্যন্ত উল্লিখিত অব্যাহত রাখার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

অগ্রিম ডাক মাশুল পরিশোধ না করে প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোটগণনার বিবরণী ডাকযোগে নির্বাচন কমিশনে প্রেরণের ব্যয় ‘বুক এডজাস্টমেন্ট’-এর মাধ্যমে ডাক বিভাগকে পরিশোধ করা হবে।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর