সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২২ এএম

পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছেন-এ ধরনের অভিযোগ থাকলেও পাসপোর্টের মতো বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী এবং প্রত্যাবাসন ইস্যু বৃহত্তর পরিসরে বিবেচিত হচ্ছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশটিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তার শঙ্কার কথা বলে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ব্যাপারে উপদেষ্টাকে প্রশ্ন করা করে তিনি বলেন, অন্য দেশের কূটনীতিকদের পরিবারের মতো তাদেরও নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে শঙ্কার কিছু নেই।

যুক্তরাষ্ট্র ও চীন যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রতিযোগিতায়, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়। তৌহিদ হোসেনের বক্তব্য, গণমাধ্যম থেকে এ বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন। 

চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন চুক্তির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ যে কোনো দেশের সহায়তা নিতে পারে। এতে অন্য কেউ আপত্তি তুললেও তাতে কিছু আসে যায় না।

এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বডড়ো ভাইকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগের বিষয়টি বলবৎ আছে বলে নিশ্চিত করেন তিনি। 

একাত্তর/এসি
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর