১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার দেশের ১১৬টি সংসদীয় আসনে ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। দেশের সকল আসনে বাকি ব্যালট পেপার আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো হবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, ১১৬টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসারদের কাছে আমরা ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছি। বাকি ব্যালটগুলো আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে পারবো ইনশআল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এ তথ্য জানান।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তারা আমাদের কাছে জানতে চেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্লান এবং প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা যেটুকু আমাদের প্রস্তুতি আছে, সেটুকু বলেছি। আজকে বলেছি আমরা ১১৬ আসনে ব্যালট পাঠিয়েছে। বাকি ব্যালটগুলো ৭ ফেব্রুয়ারির মধ্যে চলে যাবে।

ইসি সচিব বলেন, তারা মূলত নির্বাচনের প্রস্তুতি এবং আমরা যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এ ব্যাপারে তাদের কিছু কৌতূহল ছিল। সে বিষয়ে ওনারা আপনাদেরকে ব্রিফও করেছেন।

তিনি বলেন, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে ব্যালট পেপার পাঠাতে এত বিলম্ব হলো কেন। কারণ কয়েকটা জায়গায় আমাদের ব্যালট পুন:মুদ্রণ করতে হয়েছে। শেষ সময়ে কিছু প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে। আদালতের নির্দেশের কারণে কয়েকটা জায়গায় আমাদের ব্যালট রিপ্রিন্ট করতে হয়েছে বা চেঞ্জ করতে হয়েছে। সেই কারণে ৭ ফেব্রুয়ারির মধ্যে আমরা পৌঁছাতে পারব।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে তারা জানতে চেয়েছিলেন, আমরা বলেছি সাতদিন সেনাবাহিনী মাঠে থাকবে। আটদিন আনসার থাকবে। পুলিশ আলরেডি মাঠে আছে। সেনাবাহিনীও অলরেডি মাঠে আছে।

ইসি সচিব জানান, ১ হাজার ৫০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস (ডেপ্লয়েড) মোতায়েন করা হচ্ছে। তারা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন। বেইসিকলি মোবাইল কোড পরিচালনার জন্য। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ডেপ্লয়মেন্ট এখনো পাওয়া যায়নি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ডেপ্লয়মেন্ট হবে ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সাতদিন তারা মাঠে থাকবেন। এছাড়া ইলেক্টোরাল এনকয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি অলরেডি মাঠে আছে।

তিনি আরও জানান, আর নির্বাচনের রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা, নির্বাচনে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে।

পোস্টাল ভোটের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে রিটার্নিং কর্মকর্তার কাছে ১ লাখ ৭ হাজার, ১৬৮টি ব্যালট পোস্টাল পৌঁছেছে। বাংলাদেশের মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট পৌঁছেছে। ব্যালট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

কারাবন্দি ৬ হাজার ৯১ জন ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন। আর কারাগারে ভোট গ্রহণ শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

আরবিএস
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর