নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখুন: সিআইডি প্রধান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সিআইডির মাঠ পর্যায়ের সদস্যদের ব্রিফিংকালে তিনি নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। 

সিআইডি) প্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

সিআইডি প্রধান আরও বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করেছে। 

এ ছাড়াও নির্বাচনী এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন প্রাক্কালে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করবেন। 

মো. ছিবগাত উল্লাহ বলেন, সকলকে নির্বাচন সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারো কাছ থেকে গ্রহণ করা যাবে না, যাতে কোনোভাবেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।

তিনি সিআইডি প্রধান সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন এবং পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে বলেন। সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচনসংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। একই সঙ্গে তিনি কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

ব্রিফিংয়ে সিআইডি প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি পূর্ণ আস্থা রাখি যে, আপনাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো। এটি হবে আমাদের সকলের জন্য গৌরবের বিষয়।

সিআইডি সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করে।

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছে আদালত।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
স্পেনের সেই বিখ্যাত পাসিং কারোসেল বা টিকিটাকা পাসিংয়ের চক্রে কীভাবে আর্জেন্টিনাকে পিষে ফেলা যায়, তা হুলেন লোপেতেগির চেয়ে ভালো আর কে জানেন! তবে, স্পেনের এই সাবেক বস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোববারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর