বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে সম্পর্ক আরও মসৃণ হবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা সবসময়ই নয়াদিল্লির সঙ্গে ‘সুসম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের ভেতরে কোনো মতভেদ নেই।

তবে তিনি স্বীকার করেন, অনেক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক কিছুটা থমকে আছে। তিনি এ পরিস্থিতিকে বড় কোনো সংকট নয়, বরং অগ্রগতিহীন একটি সময়কাল হিসেবে বর্ণনা করেন।

উপদেষ্টা বলেন, দুই দেশের জাতীয় স্বার্থের বিষয়ে ভিন্ন ভিন্ন উপলব্ধির কারণে এ স্থবিরতা তৈরি হয়েছে। প্রত্যেক পক্ষই নিজেদের স্বার্থ রক্ষার কথা ভেবেছে, যা সবসময় একসঙ্গে মেলেনি।

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদারের সঙ্গে বাণিজ্য আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারের কাজের চাপ কমে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো অমীমাংসিত বোঝা রেখে যাচ্ছে না, বরং ধারাবাহিকতা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত রয়েছে, যার ফলে শুল্ক কমে ২০ শতাংশে নেমে এসেছে।

তিনি উল্লেখ করেন, ভারতের ও পাকিস্তানের জন্য শুল্কহার ১৮ শতাংশ এবং বাংলাদেশও একই হার নিশ্চিত করার চেষ্টা করছে। এ ধরনের শুল্ক হ্রাস অর্জিত হলে আগামী সরকারের জন্য একটি বড় কাজ আগেভাগে সম্পন্ন হয়ে যাবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপান ও অন্যান্য দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা হঠাৎ করে শুরু হয়নি, বরং এক থেকে দেড় বছর আগে শুরু হওয়া উদ্যোগের ফলাফল হিসেবে এগুলো এগিয়ে এসেছে। এসব আলোচনার কয়েকটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, এসব চুক্তি স্বাক্ষরিত হলে একটি কাঠামো তৈরি হবে, যা আগামী সরকারকে আরও মসৃণভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিএস
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর