ট্রাম্প-শি-পুতিন বৈঠকের আগেই

শুল্ক ও কৃষি বাণিজ্য নিয়ে আলোচনায় চীন যুক্তরাষ্ট্র

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট শি জিন পিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক। কিন্তু, এর মাত্র কয়েক দিন আগে শুল্ক হ্রাস ও কৃষি বাণিজ্য নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দুই দেশের প্রথম বাণিজ্য পরিষদের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার ফলাফল বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষের মধ্যে খোলামেলা, গভীর ও গঠনমূলক আলোচনা হয়েছে। যার মূল বিষয়গুলোর মধ্যে ছিল শুল্ক, পারস্পরিক ‘৩০ বিলিয়ন ডলারের বিপরীতে ৩০ বিলিয়ন ডলার’ শুল্ক হ্রাসের সমঝোতা, কৃষি বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

তবে, এই বৈঠক থেকে চূড়ান্ত কোনো চুক্তি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, বাণিজ্যিক উদ্বেগ নিরসন, সহযোগিতা বৃদ্ধি এবং অমীমাংসিত সমস্যাগুলো কমিয়ে আনতে উভয় দেশ এই বাণিজ্য পরিষদের কার্যক্রম অব্যাহত রাখবে।

এর আগে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে প্রেসিডেন্ট সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এক শীর্ষ সম্মেলনের পর দুই দেশ ৬০ বিলিয়ন ডলারের পারস্পরিক শুল্ক হ্রাসের একটি প্যাকেজ প্রস্তাব করেছিল। এর আওতায় ২০২৪ সালে চীনের আমদানি করা প্রায় ১৭ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন কৃষিপণ্যও অন্তর্ভুক্ত ছিল। তবে, সেই পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি।

চলতি মাসের শুরুর দিকে কাস্টমস তথ্যের ভিত্তিতে রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৮ সাল পর্যন্ত বার্ষিক ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার চুক্তি থাকা সত্ত্বেও এ বছর সয়াবিন বাদে অন্যান্য মার্কিন কৃষিপণ্য কেনায় চীন সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এটি, মূলত চুক্তিটি ঘিরে চলমান অনিশ্চয়তাকেই স্পষ্ট করে।

মার্কিন কৃষিপণ্য কেনা বাড়ানোর পূর্বশর্ত হিসেবে বেইজিং বারবার ওয়াশিংটনকে ৬০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাস চুক্তিটি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছে। উল্লেখ্য, হোয়াইট হাউস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের সাইডলাইনে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি-র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

একাত্তর/এফআর
চলতি বছরের নয় মাসে ভেনেজুয়েলার তেল রাজস্ব থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ভিয়েতনামের বিরুদ্ধে চলমান বাণিজ্য তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৮...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ জায়ান্ট এনভিডিয়া-এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কোম্পানির বোর্ড। এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্কের কথা সামনে...
ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়াতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে দেশটির ওপর নৌ অবরোধ চালানোর পর এবার স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স...
এনভিডিয়ায় গুপ্তচরবৃত্তি কেলেঙ্কারির জেরে পদ হারানোর শঙ্কায় মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এ নিয়ে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন মহলে আলোচনা শুরু হয়েছে।
ক্রিকেট যে সত্যিই গৌরবময় অনিশ্চয়তার খেলা, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর ফাইনালে তারই এক ধ্রুপদী প্রদর্শনী দেখল ক্রিকেট বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে শেষ বলের রুদ্ধশ্বাস...
২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং ওই অভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন...
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আব্দুল সামাদের করা গোলে জয় নিশ্চিত করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর