ট্রাম্পের খামখেয়ালি নীতিতে গভীর অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম

মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ইরান যুদ্ধ নিয়ে নিত্যনতুন ও পরস্পরবিরোধী বক্তব্য বিশ্ব রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে।

নির্বাচন-পরবর্তী বিভিন্ন সাক্ষাৎকার, গণমাধ্যমের সঙ্গে আলাপ এবং সামাজিক মাধ্যমের ট্রাম্প এমন এক অবস্থান নিয়েছেন, যেখানে একদিকে যেমন তিনি নতুন সামরিক হামলা চালানোর প্রয়োজনীয়তা থেকে সরে দাঁড়াচ্ছেন, অন্যদিকে তেহরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা থেকেও পিছু হটছেন। ফলে শান্তি ফিরিয়ে আনতে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

নির্বাচনের ঠিক পরের দিনই ট্রাম্প স্বীকার করেছিলেন যে, এই যুদ্ধ এবং এর জেরে তৈরি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কাই রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী। তবে একই সঙ্গে তিনি নিজের সিদ্ধান্তকে সঠিক বলেও দাবি করেন।

এরপর চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ইরানের ওপর নতুন করে বড় কোনো সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই বললেই চলে, কারণ সামরিক দিক থেকে এই যুদ্ধ একরকম শেষই হয়ে গেছে।

কিন্তু এই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। গত বৃহস্পতিবারের মধ্যে ট্রাম্পের সুরে ফের বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। যুদ্ধ সমাপ্তির জন্য মার্কিন প্রশাসনকে আর তাড়াহুড়ো করতে হবে না উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন যে, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখন আর নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই। এমনকি ইরান শান্তি আলোচনার প্রধান মার্কিন মধ্যস্থতাকারী ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এই ইস্যু থেকে সরে এসে প্রশাসনের অভ্যন্তরীণ দুর্নীতিবিরোধী প্রচারণায় মন দেওয়ার নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনী এখনো প্রস্তুত অবস্থায় রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ‘পিক্যাক্স মাউন্টেন’ স্থাপনার গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সম্প্রচারমাধ্যম হিউ হিউইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে পদক্ষেপ নিতে তিনি একটুও দ্বিধা করবেন না। নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এই পরিস্থিতির সমালোচনা করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজন অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন যিনি নিজে পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে এখন শুধু দূরে সরে যেতে চান।

ট্রাম্পের এই অবিরাম সুর বদল এমন এক সময়ে ঘটছে, যখন তার পূর্বানুমতি ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্ররাও। এই প্রেক্ষাপটে ফিলিপাইন এবং চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনে অনুষ্ঠেয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামে যোগ দিতে আগামী সপ্তাহে এশিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

শেনজেনে চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি বিরল ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে তিন পরাশক্তির পারমাণবিক অস্ত্রাগার এবং ইরান সংকটের বিষয়টিও আলোচনা স্থান পাবে। তবে সামগ্রিকভাবে ট্রাম্পের এই অস্পষ্ট ও পরিবর্তনশীল অবস্থান বিশ্বমঞ্চে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

একাত্তর/এআরএস
ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী...
তেহরান কিংবা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার কথা চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত...
চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবার কূটনৈতিক প্রচেষ্টার সামনের সারিতে চলে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংকট নিরসনে তিনি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি...
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 
ভারতের বেঙ্গালুরুতে একই প,রিবারের সাত সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। পুলিশের জিজ্ঞাসাবাদে এই মামলার মূল অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক...
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের ডানা জুড়ে ভেসে বেড়ানোর কথা ছিল। কিন্তু ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের হেরে সেই স্বপ্ন এখন...
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের ঘাসেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। এরপর ড্রেসিংরুম পেরিয়ে যখন মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হলেন, বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরীর চোখেমুখে তখনো...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর