জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন এবং নির্বাচনের ফলাফল শান্ত ও সুশৃঙ্খলভাবে গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান।

জামায়াত আমিরের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার বিষয়টি প্রশংসনীয়। নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতায় বিশেষ ভূমিকা রেখেছে।

প্রফেসর ইউনূস বার্তায় বিশেষভাবে উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ।

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি প্রত্যাশা করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে সংসদে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক ও আইন প্রণয়নে পরামর্শের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিশেষে, জাতীয় ঐক্য সুসংহত করতে জামায়াত আমিরের অতীত ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর