ইতিহাসে প্রথমবার খোলা আকাশের নিচে শপথ নিচ্ছে নতুন সরকার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

দেশের ইতিহাসে নির্বাচিত প্রথম কোনো সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছে। আর নির্বাচিত সংসদ সদস্যরা এনিয়ে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে শপথ নেবেন। সংসদের সামনে এমপি ও মন্ত্রিসভার শপথ, দেশে নতুন যুগের সূচনা বলে মনে করেন বিশ্লেষকরা।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে নানা আনুষ্ঠানিকতায় সরব ছিলো জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও সংসদ ভবন এলাকা।

হাসিনা শাশনামলের পতনের পর উৎসব, এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল মানিক মিয়া এভিনিউ থেকে। জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিলো।

দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসাবে ড. ইউনূস প্রধান অতিথি ছিলেন। এরপর ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদীর জানাযায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাযাতে লাখ লাখ মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকাতেই। এরপর তার স্মরণে নাগরিক শোক সভাও হয় একই প্রাঙ্গণে খোলা আকাশের নিচে।

ইতিহাসের সব রেকর্ড ভেঙ্গে ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নিতে যাচ্ছেন খোলা আকাশের নিচে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীসভাও শপথ নিতে যাচ্ছে সংসদ ভবনের সামনে।

সংসদ ভবনের ভেতরে এমপিরা শপথ নিতেন, মন্ত্রীরা গণভবনে। এই রেওয়াজ ভাঙ্গলো এবার। এটাকে জুলাই পরবর্তী রাজনীতির শিক্ষা বলেই মনে করেন বিশ্লেষকরা।

১৯৭৩ সালের নির্বাচিত সংসদ সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে শপথ নেন খোলা আকাশের নিচে। মুজিব নগর সরকারের সদস্যরা শপথ নেন খোলা আকাশের নিচে।

 

এআরএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর