বাদ পড়লেন বিএনপির যেসব হেভিওয়েট নেতারা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে মন্ত্রিসভা গঠনে বড় ধরনের চমক দেখিয়েছে বিএনপি। প্রথাগত অভিজ্ঞতার চেয়ে ‘পরিবর্তন ও তারুণ্যকে’ গুরুত্ব দিয়ে গঠিত এই নতুন মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখের অভিষেক ঘটেছে। তবে রাষ্ট্র পরিচালনায় মেধা ও গতির সমন্বয় ঘটাতে গিয়ে বাদ পড়েছেন দল এবং জেটের  বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেওয়া মন্ত্রিসভার তালিকায় নাম নেই বিএনপির স্থায়ী কমিটির অনেক হেভিওয়েট সদস্যের। এদের মধ্যে আছেন, নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশারফ হোসেন, ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং দলটির ভাইস ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এছাড়া কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ড. রেজা কিবরিয়া, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত। প্রবীণদের রাষ্ট্রীয় দায়িত্বের বদলে দলীয় সাংগঠনিক কাজে এবং নীতিনির্ধারণী পর্যায়ে আরও শক্তিশালী ভূমিকা পালনের সুযোগ দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরনোদের বদলে এবারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন দলের মাঠপর্যায়ের এবং অপেক্ষাকৃত তরুণ নেতারা।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোই বিএনপির প্রধান লক্ষ্য। দলকে আরও গতিশীল করতে এবং আগামীর নেতৃত্ব তৈরিতেই প্রবীণদের বদলে নবীনদের ফ্রন্টলাইনে নিয়ে আসা হয়েছে। তবে বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতাকে দলের বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

 
গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানে ভারতসহ বিভিন্ন বন্ধুরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই ‘তরুণ’ মন্ত্রিসভা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।

এআরএস
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই হাতে নেয়া কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর