সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী, কমালেন প্রটোকল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

রাষ্ট্র পরিচালনায় মিতব্যয়িতা, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি সরকারি সুযোগ-সুবিধা পরিহার করে নিজস্ব ব্যবস্থাপনায় দাপ্তরিক কাজ শুরু করেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজস্ব গাড়িতে যাতায়াত: প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তিনি সরকারি কোনো গাড়ি ব্যবহার করবেন না। পরিবর্তে নিজের ব্যক্তিগত সাদা রঙের টয়োটা গাড়ি, নিজস্ব চালক এবং নিজের অর্থে কেনা জ্বালানি ব্যবহার করে তিনি যাতায়াত করবেন। বুধবার গুলশানের বাসা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ, শেরে বাংলা নগর এবং সচিবালয়ে যাওয়ার পথে তিনি এই ব্যক্তিগত গাড়িটিই ব্যবহার করেছেন।

 
প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা সংকোচন:
রাজধানীর তীব্র যানজট এবং ভিআইপি চলাচলে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাঁর প্রটোকল বা গাড়িবহরের সংখ্যা ব্যাপক হারে কমিয়ে দিয়েছেন। আগে প্রধানমন্ত্রীর বহরে সাধারণত ১৩ থেকে ১৪টি গাড়ি থাকলেও বর্তমানে তা কমিয়ে মাত্র চারটিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর চলাচলের সময় রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ পোশাকধারী পুলিশ দাঁড়িয়ে থাকার প্রচলিত নিয়মটিও তিনি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

পতাকাবিহীন গাড়ি ও জনবান্ধব সিদ্ধান্ত: রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশী মেহমানদের সফর ছাড়া দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাঁর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। এছাড়া মন্ত্রিসভার বৈঠকগুলো এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে হবে। এর ফলে মন্ত্রীদের যাতায়াতের কারণে তৈরি হওয়া যানজট ও জনভোগান্তি অনেক কমে আসবে বলে আশা করা হচ্ছে।

 
প্রথম দিনের কর্মসূচি:
বুধবার সকালে ব্যক্তিগত গাড়িতে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসব কর্মসূচিতে তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

প্রশাসনিক ক্ষেত্রে এমন পরিবর্তন এবং সাধারণ মানুষের সুবিধা বিবেচনা করে নেওয়া এই পদক্ষেপগুলো এরই মধ্যে বিভিন্ন মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

এআরএস
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর