জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

পুলিশ বাহিনীর জনবল সংকট কাটাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সকল পর্যায়ে জনবলের অভাব রয়েছে। আপাতত ইমিডিয়েটলি ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে। আমরা নির্দেশ দিয়েছি যাতে বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হয়। 

পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লটারির মাধ্যমে ওসি এবং এসপি নিয়োগের যে ব্যবস্থা ছিল, তা স্বচ্ছ ছিল না। এখন থেকে লটারি নয়, বরং সার্ভিস রেকর্ড, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। পুলিশ বিভাগ যাকে যেখানে দক্ষ মনে করবে, সেখানেই নিয়োগ দেবে। 

এদিকে বিগত ফ‍্যাসিবাদী সরকারের সময়ে যে সব আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছে তা আবার ভেরিফাই করা হবে জানিয়ে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যারা রাজনৈতিক বিবেচনায় পেয়েছে সেটি বাতিল করা হবে। 

৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা বিভিন্ন মামলায় নিরপরাধ মানুষকে আসামি করার বিষয়ে মন্ত্রী বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণি বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের অযথা হয়রানি করছে। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এই মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করতে। কেউ যেন অন্যায়ভাবে ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।

মব ভায়োলেন্স বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, মব কালচারের জমানা শেষ। দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

পুলিশ জনগণকে বন্ধু কিন্তু বিগত সরকারের সময়ে পুলিশকে ব‍্যবহার করা হয়েছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব‍্যবস্থার সংস্কার করতে চাই। মনবল দিতে চাই।

আরবিএস
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে...
এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৯ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে চার...
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ও মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ধানমন্ডির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে। অন্যদিকে মহাখালী এলাকার...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পদত্যাগ করেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর