সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানের ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপও মেনে নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান জানান, রোববার থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে বিশেষ বৈঠক শুরু হয়েছে। সেখানে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমাদের মূলমন্ত্র বা মোটো হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। সবার ওপরে থাকবে বাংলাদেশ।

পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ, জাতীয় মর্যাদা (ন্যাশনাল ডিগনিটি) এবং সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে।

এদিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব দেশের মনোভাব সম্পর্কে তিনি বলেন, আমি লক্ষ্য করেছি যে তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, প্রতিবেশী রাষ্ট্র ও বিশ্বের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আগামীতে আরও গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে। তিনি বলেন, আমরা স্বাধীনতা রক্ষা করব, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। সব দ্বিপাক্ষিক ইস্যু পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করা হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, আগামী দিনে আমরা অত্যন্ত গতিশীল একটি বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব। এখন পর্যন্ত বৈঠকগুলো ছিল সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে আমরা সুনির্দিষ্ট (স্পেসিফিক) বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব, তবে তার জন্য কিছুটা সময় প্রয়োজন।

একাত্তর/এসি
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন...
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর