পুলিশের এসপি-ওসি নিয়োগে লটারি প্রথা বাতিল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের চালু করা ‘লটারি প্রথা’ বাতিলের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তরগুলোর প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী স্পষ্ট করেছেন, এখন থেকে লটারির পরিবর্তে কর্মকর্তাদের সার্ভিস রেকর্ড, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই পদায়ন করা হবে।

লটারি প্রথার সমালোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি নিয়োগ বা পদায়ন লটারির মাধ্যমে হওয়া উচিত নয়। বড় জেলা ও ছোট জেলার কাজের ধরন আলাদা, সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা ও উপযুক্ততা বিবেচনা করা জরুরি। তিনি অভিযোগ করেন যে, লটারির মাধ্যমে নিয়োগ দেওয়ায় অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না এবং এই প্রক্রিয়াটিও স্বচ্ছ ছিল না। এখন থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য ব্যক্তিদেরই এসপি ও ওসির মতো সংবেদনশীল পদে বসানো হবে।

 
অবৈধ অস্ত্র উদ্ধার ও লাইসেন্স যাচাই:
বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বা অনিয়মের মাধ্যমে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনঃযাচাই করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় অস্ত্র জমার নির্দেশ দেয়া হলেও এক লক্ষাধিক অস্ত্র এখনো জমা পড়েনি, যা এখন আইনত অবৈধ। এই অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনে মামলা ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের জনবল বৃদ্ধি ও সংস্কার: পুলিশ বাহিনীতে জনবল ঘাটতি মেটাতে অবিলম্বে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের ঠিকানা জালিয়াতি বা অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। এছাড়া ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে নতুন কমিশন গঠন এবং ২০০৬ সালে বঞ্চিত ৬৩০ জন এসআই-এর বিষয়ে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 
পাসপোর্ট সেবায় নতুন উদ্যোগ:
ই-পাসপোর্ট সংগ্রহে নাগরিকদের ভোগান্তি কমাতে ‘রেজিস্টার্ড সহায়ক’ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। দলিল লেখকদের আদলে নিবন্ধিত ব্যক্তিরা নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে আবেদনকারীদের ফরম পূরণে সহায়তা করবেন। পরীক্ষামূলকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে এই ব্যবস্থা চালু করা হবে।

আইনের শাসন ও মব কালচার রোধ: ৫ আগস্টের পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী বা সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে মব কালচার বরদাস্ত করা হবে না। মহাসড়ক অবরোধ বা সহিংসতার মাধ্যমে দাবি আদায়ের দিন শেষ। যে কোনো দাবি বৈধ উপায়ে উপস্থাপন করতে হবে।

পরিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে পুলিশ বাহিনীকে মুক্ত করে এর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে এবং পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে।

এআরএস
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর