প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

দায়িত্ব পালনকালে ট্রাইবুনালের প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, কোনো অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের প্রথম কার্যদিবসে ট্রাইবুনাল-২ এর চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বিচারের মাধ্যমে নিরপরাধ কাউকে হয়রানি নয় বরং অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা হবে। 

তিনি আশা প্রকাশ করেন, ট্রাইবুনালের বিচার কার্যক্রম আগামীতে আরও গতিশীলভাবে পরিচালিত হবে। একই সঙ্গে যদি কোনো ধরনের ত্রুটি ধরা পড়ে, তার জন্যও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 

এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে দায়িত্বে নিয়োগ দেয়া হয়। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরবিএস
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর