ছয় রুটে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। ফ্লাইট সেবাদানকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতে বিমানের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিমানের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে ওই গন্তব্যগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্র অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে ১৩৬৩৬ অথবা +৮৮ ০৯৬১০৯ ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যে কোনো আপডেট সময়মতো জানানোর কথাও জানিয়েছে বিমান। 

এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবার  একদিনেই বাতিল করা হয়েছে ৩৯টি ফ্লাইট। এ নিয়ে গত পাঁচ দিনে মোট ১৪৮টি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। 

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে বোমা হামলার কারণে দেশটির সঙ্গে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর জেরে বাংলাদেশ থেকেও রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিন হাজার ৪৩১ জন...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল করা...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর