বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলামের স‌ঙ্গে বৈঠক শে‌ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন ভালো লেগেছে সবসময়ই, বৈঠক ভালো হয়েছে।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠ‌ক শেষে সাংবা‌দিকদের এ কথা বলেন তি‌নি।

ঢাকা সফরের প্রথমদিনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক করতে বুধবার সকাল পৌনে নয়টায় তিনি মন্ত্রণালয়ে আসেন।

বৈঠকে তিনি ঢাকা–ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

এর আগে মঙ্গলবার রাত ৮টা ২০ এ দিল্লি সফর শেষে ঢাকায় পৌঁছান তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরে ডোনাল্ড লু’র উত্তরসূরি হিসেবে এটি তার প্রথম ভারত ও বাংলাদেশ সফর। 

ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 

ঢাকায় তিনদিনের এই সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গও আলোচনা হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসানীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সঙ্গে আলোচনা হতে পারে। একইসঙ্গে সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও আলাপ করবেন। 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সচিবালয়ে যান জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। এরপর সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

আরবিএস
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর