চাঁদাবাজিতে কোনো দলমত দেখা হবে না, জিরো টলারেন্স ঘোষণা নতুন আইজিপির

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:২১ পিএম

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, চাঁদাবাজির ক্ষেত্রে কোনো দলমত দেখার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা পৌনে ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের ‘রিঅ্যাকশন টাইম’ (ঘটনাস্থলে পৌঁছানোর সময়) কমিয়ে আনা হবে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর।

এছাড়া পুলিশের একটি সন্ত্রাসী তালিকা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী শিগগিরই সাঁড়াশি অভিযান শুরু হবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়ে তিনি বলেন, ঈদে মহাসড়কে কোনো ধরনের ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজি হতে দেওয়া হবে না।

এছাড়া বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কার বিষয়ে তিনি জানান, বিজিএমইএ ও বিকেএমইএ-র সাথে কথা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। একই সাথে জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আলোচিত হাদী হত্যাকাণ্ডের খুনিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আইজিপি বলেন, কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আশা করা যায় অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল মো. আলী হোসেন ফকিরের প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর