সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ (রোববার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে এ মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
 
সংবিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। তার ভাষণ শেষে সংসদ অধিবেশনের মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী রোববার বেলা ১১টার পর পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে।

এদিকে, আজ প্রথম অধিবেশনেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন।

এদিন স্পিকার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুকে ভাষণ দেওয়ার জন্য সংসদে আমন্ত্রণ জানান। বিকেল ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতির ভাষণের প্রস্তাব উত্থাপিত হলে বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন।

এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলেই তার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিরোধী সদস্যরা সংসদ থেকে ওয়াক আউট করেন।

তবে দিনের শেষ অধিবেশন থেকে ওয়াকআউট করলেও জনগণের প্রতিনিধি হিসেবে সংসদের পরবর্তী অধিবেশনগুলোতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিরোধী জোটের নেতা ডা. শফিকুর রহমান।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর