অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার এক মাসে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সফলভাবে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গার্মেন্টসের বেতন নিয়ে বড় কোনো জটিলতা না হওয়াকে তিনি সরকারের প্রাথমিক ‘বিগ সফলতা’ হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই কোনো না কোনো বড় চ্যালেঞ্জ সামনে পড়ে। এবার বিশ্বজুড়ে যুদ্ধের দামামা চললেও তেলের দাম বাড়েনি। এমনকি পোশাক খাতের বেতন নিয়েও এবার কোনো বড় ঝামেলা পোহাতে হয়নি।

অর্থনীতি ও মব কালচার মির্জা ফখরুল বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতির মূল কাঠামো পুনরুদ্ধারের কথা উল্লেখ করেন। বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন, তখনই দেশের অর্থনীতি এগিয়ে যাবে।

বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই, তবে সবকিছু সহনশীলতার (টলারেন্স) মধ্যে আনতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত এবং বর্তমানে কোনো ‘মব’ নেই বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

একাত্তর/আরএ
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব শুরু করেন মির্জা ফখরুল। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে এসে দেশের ২৩তম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর