সংবিধান সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

সংবিধান সংস্কার পরিষদের সভা আহবানের বিষয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবে কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের ওয়াকআউট থেকে বিরত থাকার আহবান জানালেও বিরোধী দলের সদস্যরা তাতে কান দেননি। 

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও ওয়াকআউট করেছিল বিরোধী দল।

মঙ্গলবার সংসদের বৈঠকে ‘সংবিধান সংস্কার পরিষদের সভা আহবান’ প্রশ্নে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও বিরোধী দল তাতে একমত হয়নি। তারা দাবি করেছিল, বিষয়টি নিয়ে সরাসরি সংস্কার পরিষদের সভা ডাকা হোক।

বুধবার প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, যেহেতু এটি জনআকাঙ্ক্ষা ও গণভোটের বিষয় এবং প্রায় ৭০ ভাগ মানুষের রায়ের প্রতিফলন, তাই আমরা স্পিকারের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রত্যাশা করেছিলাম। কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কি না, তা আমরা বুঝতে পারছি না।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র তিনটি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। আলোচনার সুযোগ করে দিতেই ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিলো। স্পিকার আরও বলেন, যে সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমে করতে হয়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তবুও বিরোধী দলকে এ বিষয়ে আরও কথা বলার সুযোগ দেওয়া হবে।

স্পিকারের জবাবে সন্তুষ্ট না হয়ে বিরোধী দলীয় নেতা বলেন, নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দল সবাই এই সংস্কারের বিষয়ে একমত হয়েছিলো। এখন প্রতিকার না পাওয়া দেশবাসীর রায়ের অবমূল্যায়ন।

ওয়াকআউটের প্রাক্কালে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিরোধী দলের মূল নোটিশটি চাপা দিতে একজন স্বতন্ত্র সদস্যকে দিয়ে আরেকটি প্রস্তাব আনা হয়েছে। স্পিকার তাকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, নোটিশটি তো এখনো উত্থাপনই হয়নি, আপনি কী করে বুঝলেন সেটি চাপা দেওয়ার জন্য আনা হয়েছে? জবাবে বিরোধী দলীয় নেতা জানান, স্পিকারের অনুপস্থিতিতে ওই নোটিশটি সংশ্লিষ্ট সদস্য পড়েছেন এবং তারা সেটি শুনেছেন।

এরপর ‘দুই নোটিশের’ প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর