আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

সংবিধান সংস্কার পরিষদের সভা আহবনের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার মূল্য পাওয়া যায়নি, তাই তারা আবারও জনগণের কাছে ফিরে যাবেন। 

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেলে সংবিধান সংস্কারের বিষয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবে কোনো কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘সংবিধান সংশোধন কমিটি’ নামক বিশেষ কমিটি গঠনের প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেন। 

তিনি বলেন, জনগণ সংবিধান সংস্কারের জন্যই ভোট দিয়েছে। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের দাবি নয়। জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে এখানে লঙ্ঘন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এর আগে দেশে অনুষ্ঠিত হওয়া তিনটি গণভোটের কোনোটিই এভাবে নিঃশেষ হয়ে যায়নি।

সংসদে দাবি আদায়ে ব্যর্থ হওয়ার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যাবো। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ১১ দলীয় জোট দ্রুতই বৈঠকে বসে সিদ্ধান্ত জানাবে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট থেকে বিরত থাকার আহবান জানালেও তারা তাতে কান দেন নাই। 

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও একবার ওয়াকআউট করেছিলো বিরোধী দল।

একাত্তর/এসি
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর