সংসদ অধিবেশন: ১১ বিল উত্থাপন, কণ্ঠভোটে পাস সাত

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে মোট ১১টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে এবং চারটি বিল শুধুমাত্র উত্থাপন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এসব বিলের ওপর আলোচনা ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে সেগুলো হলো- গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল-২০২৬, ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২৬,  নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান সংশোধন) বিল-২০২৬, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ (সংশোধন) বিল-২০২৬, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ) বিল-২০২৬, বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬।

এদিন পাস হওয়া বিলগুলো ছাড়াও আরও চারটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল উত্থাপন করা হয়, যার ওপর আগামী দুই দিন সংসদে আলোচনা চলবে।

এছাড়া সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল-২০২৬ সংসদে উত্থাপন করা হয়েছে। বিশেষ কমিটির ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত থাকায় বিলটি আজ পাস না করে শুধুমাত্র উত্থাপন করা হয়; এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্যে আনীত একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
আগামী দুই মাসের মধ্যে অবৈধভাবে দখল করা সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর