দাম বাড়ালেও জ্বালানি খাতে ভর্তুকি দিতে হচ্ছে: জ্বালানি মন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের দাম যতোটুকু বাড়ানো হয়েছে, এরপরও সরকারকে এই খাতে ভর্তুকি দিতে হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব দেশেও পড়েছে। বিশ্ববাজারে প্রতি ব্যারেলে পাঁচ ডলার দাম বৃদ্ধি পাওয়ার তথ্য উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখেই সরকারকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তেলের দাম বাড়ার ফলে বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা স্বীকার করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানির দাম বাড়লে বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যে সরবরাহ স্বাভাবিক রাখতেই দাম সমন্বয় করা হয়েছে।

গত মধ্যরাত থেকে দেশে ডিজেল, পেট্রল ও অকটেনের নতুন দাম কার্যকর হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারের অস্থিরতা এবং আমদানি খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ১১৪ টাকা করা হয়েছিলো, যা ছিলো তৎকালীন সর্বোচ্চ। এবার ১১৫ টাকা নির্ধারণের মাধ্যমে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো।

একাত্তর/এসি
দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর দেশের পরিবহন খাতে ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে, দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর