চট্টগ্রামে ‘গুপ্ত’ স্লোগানের উত্তেজনা গড়ালো সংসদে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদলের দেওয়াল লিখন ও ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবার জাতীয় সংসদেও গড়িয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে বুধবার সংসদে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার মধ্যে তীব্র বাদানুবাদ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির ঘটনা ঘটে। চট্টগ্রামের ওই সংঘাতকে কেন্দ্র করে সংসদীয় বিতর্কে উত্তাপ ছড়িয়ে পড়লে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়।

এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে এই উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

আলোচনায় অংশ নিয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা যে আচরণ দেখাচ্ছেন, তাতে প্রতীয়মান হচ্ছে তারা আগামী দিনে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলতে দিতে চায় না। 

সিটি কলেজের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদলের কী অপরাধ ছিলো? তারা শুধু ‘গুপ্ত’ শব্দটি উচ্চারণ করেছে এবং লিখেছে। এই একটি শব্দকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালিয়ে মূলত গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে।

বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমাদের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা আঙুল চুষবে না। কোনো চক্রান্ত হলে তারা বসে থাকবে না, রাজপথে প্রতিবাদ করবে।

সরকারদলীয় সংসদ সদস্যের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বক্তব্যকে ‘অসংসদীয়’ ও ‘উসকানিমূলক’ হিসেবে অভিহিত করে তা সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য সংসদের ভেতরে দাঁড়িয়ে যেভাবে হুমকির ভাষায় কথা বললেন, তাতে আমরা স্তম্ভিত ও মর্মাহত। তিনি কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? ‘জনগণ বসে থাকবে না’ এমন কথা বলে তিনি সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন, যা কোনোভাবেই সংসদীয় আচরণ নয়। বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা সুস্থ গণতন্ত্রের পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদলের একটি দেওয়াল লিখন বা স্লোগানকে কেন্দ্র করে সম্প্রতি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই স্লোগানে ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করা হয়েছিলো, যা নিয়ে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছিলো। 

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। নতুন রাজনৈতিক পটপরিবর্তনের পর...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমাকৃত আগ্নেয়াস্ত্র ফেরত প্রদান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। 
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর