লিজের মাধ্যমে বন্ধ পাটকল চালুর পরিকল্পনা সরকারের: বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম

বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৪টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে এসব লিজপ্রাপ্ত পাটকলে প্রায় ৭ হাজার ৫০০ শ্রমিক কর্মরত রয়েছে এবং প্রতিদিন প্রায় ১২০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে। আরও ৬টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)-এর অধীন নরসিংদী জেলার তিনটি পাটকল এই উদ্যোগের আওতায় আনা হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ জুট মিলস লিমিটেড এবং ইউএমসি জুট মিলস লিমিটেড—এই দুটি পাটকল ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেডে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে, আর ইউএমসি জুট মিলস লিমিটেডে সোয়েটার উৎপাদন করা হচ্ছে। এই দুটি পাটকলে বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০ শ্রমিক কাজ করছেন।

অবশিষ্ট পাটকল কো-অপারেটিভ জুট মিলস লিমিটেড লিজ দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

আরবিএস
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর