বিএনপি আমলে আর্থিক খাতে নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত ছিলো: অর্থমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

বিএনপি সরকারের সময়ে দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ কখনোই রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিলো, তখন বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ ছিলো সম্পূর্ণ অরাজনৈতিক। এ কারণেই সে সময় আর্থিক শৃঙ্খলা ব্যাহত হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে সকালে অনুষ্ঠিত অধিবেশনে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাসের সময় বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকার দলীয় এমপিদের অনেককে ঋণ খেলাপি বলা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিএনপির ব্যবসায়ীরা গত ১৭ বছর ব্যবসা করতে পারেনি। যাদের ঋণ খেলাপি বলা হচ্ছে, তারা বাড়িতে থাকতে পারেননি। জেলে থাকতে হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রসঙ্গে তিনি বলেন, গভর্নর কোনো রাজনৈতিক দলের সদস্য নন। কেউ নির্বাচনী কার্যক্রমে সহায়তা করলেই সে দলীয় সদস্য হয়ে যায় না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে, আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না।

বাংলাদেশে নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। নির্বাচনী কাজে সহায়তা করা মানেই দলীয় পরিচয় বহন করা নয়।

বীমা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের বীমা শিল্প বর্তমানে একটি কঠিন সময় পার করছে। ব্যবস্থাপনার দুর্বলতা, দুর্নীতি ও পৃষ্ঠপোষকতার কারণে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা আইন-কানুন মেনে চলছে না।

সংশোধনী বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বয়স সংক্রান্ত সীমাবদ্ধতা আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুনর্বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, যখন এসব আইন প্রণয়ন করা হয়েছিল, তখন গড় আয়ু ছিল প্রায় ৫৭ বছর। এখন তা বেড়ে প্রায় ৭২ বছরে উন্নীত হয়েছে। বিশ্বের প্রায় সব সফল সিকিউরিটিজ কমিশনে এমন বয়সসীমা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নতুন অর্থনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে। দক্ষ ও যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করতে এ ধরনের নমনীয়তা প্রয়োজন। এখানে আবেগের কোনো স্থান নেই।

এর আগে, দু’টি সংশোধনী বিল পাসের পর সংসদে কার্যপ্রণালি বিধিতে আলোচনা না থাকার পরও সরকার ও বিরোধী দলের মধ্যে ব্যতিক্রমধর্মী বিতর্ক দেখা যায়।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আলাদাভাবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’ এবং ‘ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (সংশোধনী) বিল, ২০২৬’ উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

বিল পাসের পর বিরোধী দলীয় সদস্যরা বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, কার্যপ্রণালি বিধি অনুযায়ী এ পর্যায়ে আলোচনার সুযোগ নেই। তবে পরে তিনি বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, বিধি অনুযায়ী বিল পাসের পর আলোচনা করার সুযোগ না থাকলেও উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে তিনি বক্তব্য দিয়েছেন।

আরবিএস
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর