দ্রুতই গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে বসবে সরকার: তথ্য উপদেষ্টা

আপডেট : ০৩ মে ২০২৬, ০৩:১৪ পিএম

সরকার দ্রুতই গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিভিন্ন মামলায় আটক সাংবাদিকদের বিষয়েও দ্রুতই সমাধান আসবে। 

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনেস্কো ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘জন আস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দাবি করেন, বর্তমানে দেশের গণমাধ্যমগুলো সরকারি হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করছে। তিনি বলেন, আশার আলো দেখবে গণমাধ্যম সংস্কার কমিশনও। জুলাই গণঅভ্যুত্থানে আটক হওয়া সাংবাদিকদের মামলা ও গ্রেপ্তারের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার।

সভায় গণমাধ্যমের ওপর জনআস্থা তলানিতে আসার মূল কারণ হিসেবে স্বাধীনভাবে কাজের অভাবকে দায়ি করেন বিশ্লেষকরা। তারা দাবি করেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় রাজনৈতিক ও মালিকপক্ষের হস্তক্ষেপ।

গণমাধ্যমগুলো যেন সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে একটি কার্যকর নীতিমালা করার প্রস্তাব দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

সভায় ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর সুজান ভাইজ, ডেইলি স্টারের পরামর্শ সম্পাদক কামাল আহমেদ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ফাহিম আহমেদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। তবে বর্তমানে মালিকপক্ষের ব্যবসায়িক স্বার্থ ও রাজনৈতিক প্রভাবের কারণে সংবাদকর্মীরা চাপের মুখে থাকেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

একাত্তর/এসি
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর আন্তর্জাতিক মহলে এমনি বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন...
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর